
গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাতটা থেকে শুরু হয়েছে অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল সাতটা (০৭:০০) থেকে ভোটগ্ৰহণ শুরু হওয়ার চার-ঘণ্টা পর ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অসমের ১২৬টি আসনে মোট ভোটদান হয়েছে ৩৮.৯২ শতাংশ।
প্রতিকূল আবহাওয়ার দরুন দু-একটি বুথে এক থেকে আধাঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হলেও ভোটদান চলছে শান্তিপূর্ণভাবে, জানিয়েছে রাজ্য নির্বাচন দফতরের সূত্র। সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত জেলা-ভিত্তিক ভোটদানের হার যথাক্রমে -
বজালিতে ৪০.৩৯ শতাংশ, বাকসায় ৩৯.৭০ শতাংশ, বরপেটায় ৩৮.০১ শতাংশ, বিশ্বনাথে ৩৯.৮১ শতাংশ, বঙাইগাঁওয়ে ৪০.১২ শতাংশ, কাছাড়ে ৩৮.৪৬ শতাংশ, শ্রীভূমিতে ৩৮.৯৭ শতাংশ, হাইলাকান্দিতে ৩৬.০০ শতাংশ, চড়াইদেওয়ে ৩৯.৯১ শতাংশ, চিরাং-এ ৩৮.৯৫ শতাংশ, দরং-এ ৪১.৯৬ শতাংশ, ধেমাজিতে ৩৯.১৪ শতাংশ, ধুবড়িতে ৪০.৬৫ শতাংশ, ডিব্রুগড়ে ৩৭.৬৯ শতাংশ, ডিমা হাসাওয়ে ৩৮.৬৭ শতাংশ, গোয়ালপাড়ায় ৪৩.১৯ শতাংশ, গোলাঘাটে ৩৯.১৭ শতাংশ, হোজাইয়ে ৪০.৮৯ শতাংশ, যোরহাটে ৩৮.৯১ শতাংশ, কামরূপ (মেট্রো)-এ ৩১.৮৭ শতাংশ, কামরূপ (গ্রামীণ)-এ ৪১.০১ শতাংশ, কার্বি আংলং-এ ৩৩.২৬ শতাংশ, পশ্চিম কার্বি আংলং-এ ৩৫.৭৬ শতাংশ, কোকরাঝাড়ে ৩৮.৫৪ শতাংশ, লখিমপুরে ৩৯.১৫ শতাংশ, মাজুলিতে ৪৪.৩০ শতাংশ, মরিগাঁওয়ে ৪২.৮০ শতাংশ, নগাঁওয়ে ৩৯.২০ শতাংশ, নলবাড়িতে ৩৭.৩৮ শতাংশ, শিবসাগরে ৩৮.৪২ শতাংশ, শোণিতপুরে ৩৯.৩৪ শতাংশ, দক্ষিণ শালমারা-মানকাচরে ৪২.৬১ শতাংশ, তামুলপুরে ৩৫.৭৫ শতাংশ, তিনসুকিয়ায় ৩৭.৫৩ শতাংশ এবং ওদালগুড়িতে ৩৭.৭৪ শতাংশ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস