অসময়ে বৃষ্টিতে ক্ষতির মুখে আরামবাগ-গোঘাটের চাষিরা, বাড়ছে দুর্ভোগ
আরামবাগ, ৯ এপ্রিল (হি.স.) : অসময়ের টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন আরামবাগ ও গোঘাটের বিস্তীর্ণ এলাকার চাষিরা। প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় নতুন করে ক্ষতির মুখে পড়ায় দিশেহারা হয়ে উঠেছেন কৃষকরা। বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে আলু
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সব্জির জমি


আরামবাগ, ৯ এপ্রিল (হি.স.) : অসময়ের টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন আরামবাগ ও গোঘাটের বিস্তীর্ণ এলাকার চাষিরা। প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় নতুন করে ক্ষতির মুখে পড়ায় দিশেহারা হয়ে উঠেছেন কৃষকরা।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে আলুর দাম আশানুরূপ না পাওয়ায় আগেই বড় লোকসানের সম্মুখীন হয়েছিলেন কৃষকরা। অনেকেই বিকল্প হিসেবে তিল ও বিভিন্ন সবজি চাষে ঝুঁকেছিলেন। কিন্তু হঠাৎ অসময়ের বৃষ্টিতে সেই ফসলও নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জমিতে জল জমে থাকায় গাছ পচে যাচ্ছে এবং ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিল চাষিদের মতে, এই সময় অতিরিক্ত জল তিল গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর, ফলে ফলন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গোঘাটের বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই জমিতে হাঁটু সমান জল জমে থাকতে দেখা গিয়েছে। জল নিষ্কাশনের চেষ্টা করেও অনেক ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। চাষিদের অভিযোগ, এই সময় অতিরিক্ত জল তিল ও সবজি চাষের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফলে লাউ, ঝিঙে, বেগুনসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে কৃষকদের একাংশ প্রশাসনের কাছে দ্রুত ক্ষয়ক্ষতির সমীক্ষা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষি বীমা ও সরকারি সহায়তা আরও সহজ করারও দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande