উত্তরাখণ্ডের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা
দেহরাদূন, ৯ এপ্রিল (হি.স.) : উত্তরাখণ্ডে বৃহস্পতিবার পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের বেশিরভাগ অংশ শুষ্ক থাকবে। এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তরকাশী, চামোলি এবং পিথোরাগড়
উত্তরাখণ্ডের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা


দেহরাদূন, ৯ এপ্রিল (হি.স.) : উত্তরাখণ্ডে বৃহস্পতিবার পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের বেশিরভাগ অংশ শুষ্ক থাকবে। এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তরকাশী, চামোলি এবং পিথোরাগড় জেলার ৩৮০০ মিটার বা তার বেশি উচ্চতার এলাকাগুলিতে অতি হালকা বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে স্বাভাবিক ও শুষ্ক আবহাওয়া থাকবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে কোনও আবহাওয়ার সতর্কতা জারি করা হয়নি। বিগত ২৪ ঘণ্টায় সমতলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। পাশাপাশি পাহাড়ি এলাকাগুলিতেও উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। আগামী ২-৩ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দেহরাদূনে বৃহস্পতিবার আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande