মালদা থেকে পরিবর্তনের ডাক, তৃণমূলকে তোলাবাজির অভিযোগে নিশানা বিজেপির
মালদা, ৯ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার মালদায় রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্লাবগুলিকে তোলাবাজির আখড়ায় পরিণত করেছে এবং খেলাধুলার পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে।
নীতিন নবীন


মালদা, ৯ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার মালদায় রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্লাবগুলিকে তোলাবাজির আখড়ায় পরিণত করেছে এবং খেলাধুলার পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে।এদিন তিনি বলেন, “খেলা হবে” স্লোগান দেওয়া হলেও বাস্তবে খেলাধুলার উন্নয়নে সরকারের কোনও উদ্যোগ নেই। তাঁর দাবি, পাঁচ বছর ধরে ক্লাবগুলির মাধ্যমে তোলা টাকা ভোটের সময় বুথ দখলে ব্যবহার করা হয়। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে বিজেপি এই পরিস্থিতির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করবে এবং তা হতে দেবে না।একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা ও অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন তিনি। অভিযোগ তোলেন, মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের রক্ষায় সুপ্রিম কোর্টে যান, অথচ রাজ্যের নারী নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেন না। তাঁর কথায়, “এই সরকার কাটমানির সরকার, বাংলার মানুষের স্বার্থে কাজ করছে না।”তিনি দাবি করেন, একসময় খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে থাকা বাংলা গত ২৫ বছরে পিছিয়ে পড়েছে। বিজেপির “ডবল ইঞ্জিন সরকার” এলে রাজ্য আবার তার পুরনো গৌরব ফিরে পাবে বলেও আশ্বাস দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande