(আপডেট) ‘অপারেশন হিম সেতু’-তে লাচেনের পর্যটক উদ্ধার, সেনা-প্রশাসনের যৌথ উদ্যোগে সাফল্য
গ্যাংটক, ৯ এপ্রিল (হি.স.): উত্তর সিকিমের লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ‘অপারেশন হিম সেতু’ চালায় ভারতীয় সেনা। ভূমিধসের জেরে লাচেন ও চুংথাংয়ের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্রুত উদ্ধারকাজ শুরু করে সেনার ত্রিশক্তি কর্পস। বৃহস্পতিব
(আপডেট) ‘অপারেশন হিম সেতু’-তে লাচেনের পর্যটক উদ্ধার, সেনা-প্রশাসনের যৌথ উদ্যোগে সাফল্য


গ্যাংটক, ৯ এপ্রিল (হি.স.): উত্তর সিকিমের লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ‘অপারেশন হিম সেতু’ চালায় ভারতীয় সেনা। ভূমিধসের জেরে লাচেন ও চুংথাংয়ের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্রুত উদ্ধারকাজ শুরু করে সেনার ত্রিশক্তি কর্পস।

বৃহস্পতিবার সেনার তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও ভারী তুষারপাতের মধ্যেও বিকল্প পথ তৈরি করে উদ্ধার অভিযান চালানো হয়। সীমান্ত সড়ক সংস্থা (বিআরও)-র সহযোগিতায় রাস্তা পরিষ্কার করে যোগাযোগ পুনরুদ্ধারের কাজও একসঙ্গে চলেছে। ইতিমধ্যেই ১৩৫ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩২টি হালকা যান ও ১০টি মোটরসাইকেলও সরিয়ে আনা হয়েছে।

সেনা ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় ধাপে ধাপে উদ্ধার অভিযান চালানো হয়। বর্তমানে লাচেনে প্রায় ১,০০০ পর্যটক আটকে থাকলেও তাঁদের নিরাপদে সরিয়ে আনতে কাজ চলছে বলে জানানো হয়েছে। অসুস্থ ও জরুরি পরিষেবার প্রয়োজন এমন পর্যটকদের অগ্রাধিকার দিয়ে সরিয়ে আনা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা যায়, তারাম ছু এলাকায় অস্থায়ী পদচারী সেতু তৈরি করে পর্যটকদের পারাপারের ব্যবস্থা করা হয়। সেই সেতু পেরিয়ে পর্যটকদের গ্যাংটকের দিকে পাঠানো হয়েছে। উদ্ধার প্রক্রিয়ায় উপস্থিত থেকে তদারকি করেন মন্ত্রী তথা বিধায়ক সমদুপ লেপচা।

উল্লেখ্য, তারাম ছু এলাকায় ভূমিধসে রাস্তার বড় অংশ ভেঙে পড়ায় লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সেনা ও সংশ্লিষ্ট সংস্থার তৎপরতায় দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande