“একটি যুগের অবসান”, ডালু বাবুর প্রয়াণে শোকপ্রকাশ শুভেন্দু অধিকারীর
​কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) : ​মালদার অবিসংবাদী কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী আবু বরকত গণিখান চৌধুরীর ভাই ও প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু বাবু) প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণের খবরে মালদা জেলাজুড়ে গভীর শোকের ছায়া নে
মালদহের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী


​কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) :

​মালদার অবিসংবাদী কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী আবু বরকত গণিখান চৌধুরীর ভাই ও প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু বাবু) প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণের খবরে মালদা জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন:

​মালদা জেলা এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে বহু দশক ধরে জনসেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই প্রয়াণে অঞ্চলের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটল।

​পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও লেখেন, এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, বন্ধু ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

​দশকব্যাপী বর্ণময় রাজনৈতিক জীবনের অধিকারী আবু হাসেম খান চৌধুরীর প্রয়াণে বাংলার রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande