হাফলং আসনে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮০.০৯ শতাংশ, বাড়তে পারে ভোটের হার
- ভোট দিলেন তিন হেভিওয়েট প্রার্থী বিজেপির রূপালি লাংথাসা, কংগ্রেসের নন্দিতা গার্লোসা এবং এনপিপির ড্যানিয়েল লাংথাসা হাফলং (অসম), ৯ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত একমাত্র ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং বিধানসভা আসনে বিকাল পাঁচটা পর্যন্ত
ভোটদান বিজেপির রূপালি লাংথাসা, কংগ্রেসের নন্দিতা গার্লোসা এবং এনপিপির ড্যানিয়েল লাংথাসা


- ভোট দিলেন তিন হেভিওয়েট প্রার্থী বিজেপির রূপালি লাংথাসা, কংগ্রেসের নন্দিতা গার্লোসা এবং এনপিপির ড্যানিয়েল লাংথাসা

হাফলং (অসম), ৯ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত একমাত্র ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং বিধানসভা আসনে বিকাল পাঁচটা পর্যন্ত ৮০.০৯ শতাংশ ভোটদান হয়েছে, তবে ভোটের হার আরও বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

হাফলং আসনে ১ লক্ষ ৫৮ হাজার ২০৪ জন ভোটার তিনজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। ইভিএম-এ বন্দি হয়েছে তিন হেভিওয়েট প্রার্থী যথাক্রমে বিজেপির রূপালি লাংথাসা, কংগ্রেসের নন্দিতা গার্লোসা এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র ড্যানিয়েল লাংথাসার।

আজ বৃহস্পতিবার সকালে হাফলং বিধানসভা আসনের অন্তর্গত দিয়ুংব্রা রাজবাড়ি ভোটকেন্দ্রে ভোটদান করেছেন বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা। দুপুরে টাউনরাজি কমিউনিটি হল-এ ভোটদান করেন কংগ্রেস-প্রার্থী নন্দিতা গার্লোসা এবং সাইজারাজি ভোটকেন্দ্রে ভোটদান করেছেন এনপিপি-প্রার্থী ড্যানিয়েল লাংথাসা। তিন প্রার্থীই ভোট দিয়ে নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করেছেন।

এদিকে হাফলং বিধানসভা আসনে ভোট পৰ্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে বিজেপির বিরুদ্ধে রিগিং করার অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ড্যানিয়েল লাংথাসা এবং অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা।

নন্দিতা গার্লোসা বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ দিহাঙ্গি হামরি ও জিনামভ্যালি পরিষদীয় আসনে ব্যাপক হারে রিগিং হয়েছে। নন্দিতা বলেন, বিশেষ করে এই তিনটি সমষ্টিতে ভোটকেন্দ্রের ভিতরে যেখানে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেখানে বিজেপির কর্মীরা মোবাইল ফোন দিয়ে বিজেপিকে ভোটদানের ছবি তুলে ভোটারদের মোবাইলে পাঠিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছেন।

তিনি বলেন, ইতিমধ্যে কংগ্রেস এ ব্যাপারে জেলা নির্বাচনী কার্যলয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রয়োজনে এ সব বুথে পুনরায় ভোটগ্রহণের দাবি জানাবে কংগ্রেস।

কংগ্রেস নেতা নির্মল লাংথাসা বলেন, দিহাঙ্গি হামরি ও জিনামভ্যালিতে বিএলওরা ভোটার স্লিপ গ্রামপ্রধানকে সমঝে দেওয়ার পর ভোটার স্লিপ বিজেপি কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। নির্মল লাংথাসার আরও অভিযোগ, জেলার ভোটকেন্দ্রে ভোটারদের প্রভাবিত করতে পদ্মফুল চিহ্ন সংবলিত ভোটার স্লিপ ভোটারদের মধ্যে বিজেপি কর্মীরা বিতরণ করেছেন।

ড্যানিয়েল লাংথাসা বলেন, জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে বিজেপি কর্মীরা ব্যাপক হারে রিগিং করার পাশাপাশি পোলিং এজেন্টদের হুমকি প্রদান করছেন। তিনি বলেন, এ ব্যাপারে তাঁর দল ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে জেলা নির্বাচনী কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

এদিকে হাফলং রামনগরের ৬৬ নম্বর যোগসেন্টার ভোটকেন্দ্রে ইভিএম বিকল হওয়ায় দীর্ঘক্ষণ ভোটদান প্রক্রিয়া বন্ধ ছিল। ওই ভোটকেন্দ্রে চারটি ইভিএম বদল করার জেরে দুপুর প্রায় ১২টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন কংগ্রেস-প্রার্থী নন্দিতা গার্লোসা।

হাফলং সমষ্টির ভোটগ্রহণ বিকাল পাঁচটায় শেষ হওয়ার পর হাফলং শহরের আশপাশ এলাকার বহু ভোটকর্মী ইভিএম নিয়ে জেলা কমিশনার কার্যালয় চত্বরে এসেছেন। ইভিএমগুলি জেলা কমিশনার কার্যালয়ের স্ট্রংরুমে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande