
কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): সিএএ প্রসঙ্গে বিভ্রান্তিকর প্রচারের কারণে বহু মানুষ আবেদন করতে পারেননি। সকল যোগ্য ব্যক্তিকে নাগরিকত্বের জন্য আবেদন করুন। বৃহস্পতিবার এই আহ্বান জানান পশ্চিমবঙ্গ বিজেপির মুখ্য মুখপাত্র অ্যাডভোকেট দেবজিত সরকার।
একাধিক রাজনৈতিক অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন যে বিভিন্ন ভিডিও বা বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এ ধরনের বিষয় আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। এই সঙ্গে তিনি জানান যে প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন গ্যারান্টির মাধ্যমে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা এবং শরণার্থীদের অধিকার সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে।
মৎস্য চাষ ও অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি দাবি করেন যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি। এর ফলে রাজ্যে উৎপাদন কমেছে। তিনি বলেন যে বিজেপি ক্ষমতায় এলে এই খাতে স্বচ্ছতা ও উন্নয়ন নিশ্চিত করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত