মোবাইল চুরির প্রতিবাদে হীরাপুর থানা ঘেরাও বিজেপি কর্মীদের
আসানসোল, ৯ এপ্রিল (হি. স.) : আসানসোল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা চলাকালীন ব্যাপক হারে মোবাইল চুরির অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে এবং খোয়া যাওয়া ফোন উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হীরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন
মোবাইল চুরির প্রতিবাদে হীরাপুর থানা ঘেরাও বিজেপি কর্মীদের


আসানসোল, ৯ এপ্রিল (হি. স.) : আসানসোল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা চলাকালীন ব্যাপক হারে মোবাইল চুরির অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে এবং খোয়া যাওয়া ফোন উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হীরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা।

বিজেপির আসানসোল দক্ষিণ মণ্ডল-১ এর সভাপতি সোমনাথ দাস অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের ভিড়ের সুযোগ নিয়ে একটি সংগঠিত চোরচক্র সক্রিয় ছিল। তাঁর দাবি, ৩০ থেকে ৪০ জনের একটি দল পরিকল্পিতভাবে প্রায় ৪০০-র বেশি মোবাইল ফোন চুরি করেছে।

বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, কিছু সন্দেহভাজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও এখনও পর্যন্ত মাত্র ১০টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি, অনেক ভুক্তভোগীর অভিযোগ পুলিশ নথিভুক্ত করতে চাইছে না বলেও তাঁরা সরব হন। এই বঞ্চনার প্রতিবাদেই কর্মীরা থানার সামনে ধরনায় বসেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগ দায়ের করার জন্য মোবাইলের প্রয়োজনীয় নথিপত্র (আইএমইআই নম্বরসহ বিল) জমা দিতে বলা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই কিছু মোবাইল উদ্ধার করেছে এবং বাকি ফোনগুলি খুঁজে বের করতে তদন্ত জারি রয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande