আগামীকল শুক্রবার মাধ্যমিকের ফলাফল, ঘোষণা শিক্ষামন্ত্রী ডা. পেগুর
গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্ৰী ডা. রণোজ পেগু। বিধানসভা নিৰ্বাচনে ভোটদান করে বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ করতে গিয়ে এই ঘোষণা করে শিক্ষামন্
মাধ্যমিক পরীক্ষা_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্ৰী ডা. রণোজ পেগু।

বিধানসভা নিৰ্বাচনে ভোটদান করে বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ করতে গিয়ে এই ঘোষণা করে শিক্ষামন্ত্ৰী ডা. রণোজ পেগু জানান, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য তৈরি অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ। আগামীকাল সকালে ঘোষণা করা হবে মাধ্যমিকের ফলাফল। তিনি বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ভোটগ্রহণের পরই ফলাফল ঘোষণা করা হবে। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক পরীক্ষা চলতি ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ১,০৪৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মোট ৪,৩৮,৫৬৫ জন ছাত্ৰছাত্ৰী অবতীৰ্ণ হয়েছিল। এর মধ্যে ১,৯০,২৪৩ জন ছাত্র এবং ২,৪৮,৩২২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এবারের প্রশ্নপত্রে নতুন ধরনের প্রশ্ন ছিল, যেখানে বর্ণনামূলক ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয় করা হয়েছিল।

এর আগে গত ২৯ মার্চ বোকাজানে এক নির্বাচনী সমাবেশে গেলে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসার জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০ এপ্রিল ঘোষণা করা হবে মাধ্যমিকের ফলাফল।

প্রসঙ্গত, গত বছরের মতো এবারও প্রথম শীর্ষ ১০-এর মেধা তালিকা প্রকাশ করা হবে না, তবে শীর্ষ তিনজনের নাম ফলাফলে প্রকাশ করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande