
কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): “তৃণমূলের বিদায় এখন সময়ের অপেক্ষা মাত্র। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে বিদায় জানাতে প্রস্তুত রাজ্যের সাধারণ মানুষ।” বৃহস্পতিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু লিখেছেন, “আজ যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীজি হলদিয়ার হেলিপ্যাড ময়দানে অবিভক্ত মেদিনীপুরের পবিত্র মাটিতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থনে ‘বিজয় সংকল্প সভা’ থেকে সমগ্র পশ্চিমবঙ্গের গণদেবতার কাছে আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল সরকারের অপশাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার আবেদন জানালেন।
আজ আবহাওয়া প্রতিকূল থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য লক্ষাধিক মানুষের অভূতপূর্ব সমাগম স্পষ্ট করে দিয়েছে যে রাজ্যে পরিবর্তনের জোয়ার উঠেছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত