বিজেপি-হুমায়ুন আঁতাতের অভিযোগ, কড়া প্রতিবাদ ‘আজুপ’-প্রধানের
কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): “মুসলিম ভোট প্রভাবিত করার জন্য বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার রফা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির (‘আজুপ’)নেতা হুমায়ুন কবীরের। আর এই বিতর্ক ঘিরেই এখন তোলপাড় মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যের রাজনৈতিক মহল। ছাব্বিশের বিধানসভা ভোট
বিজেপি-হুমায়ুন আঁতাতের অভিযোগ, কড়া প্রতিবাদ ‘আজুপ’-প্রধানের


কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): “মুসলিম ভোট প্রভাবিত করার জন্য বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার রফা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির (‘আজুপ’)নেতা হুমায়ুন কবীরের। আর এই বিতর্ক ঘিরেই এখন তোলপাড় মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যের রাজনৈতিক মহল।

ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে এবার ‘ভিডিও বোমা’! হুমায়ুন কবীর এবং বিজেপির গোপন আঁতাতের যে অভিযোগ তৃণমূল এতদিন করে আসছিল, বৃহস্পতিবার তা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছে শাসক দল। একটি ভাইরাল ভিডিও (যার সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান সমাচার) প্রকাশ করে তৃণমূল এই দাবি করেছে।

তৃণমূলের দাবি, মুসলিম ভোট প্রভাবিত করার জন্য বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার রফা হয়েছে হুমায়ুনের। আর এই বিতর্ক ঘিরেই এখন তোলপাড় মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যের রাজনৈতিক মহল।

এই ভিডিওকে পুরোপুরি ‘ভুয়ো’ এবং ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছেন হুমায়ুন কবীর। তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “এই ভিডিও তৃণমূল বানিয়েছে। প্রমাণ করতে না পারলে আমি ২ হাজার কোটি টাকার মানহানির মামলা করব।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande