অসমে প্রায় ১০০টি আসনে জয়ী হবে এনডিএ, ডিব্রুগড়ে ভোট দিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্ৰীয় মন্ত্ৰী সর্বানন্দ
ডিব্রুগড় (অসম), ৯ এপ্রিল (হি.স.) : ২৬-এর অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) প্রায় ১০০টি আসনে জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ দফতরের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আজ বৃহস
ভোট দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল


ডিব্রুগড় (অসম), ৯ এপ্রিল (হি.স.) : ২৬-এর অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) প্রায় ১০০টি আসনে জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ দফতরের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

আজ বৃহস্পতিবার ডিব্রুগড়ে নিজের কেন্রে্ ভোট দিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সনোয়াল বলেন, রাজ্যজুড়ে বিজেপি সহ শরিক দলের প্রচারে সাধারণ মানুষের যে সাড়া মিলেছে, তার ওপর ভিত্তি করেই এই আশাবাদ ব্যক্ত করছেন তিনি। সনোয়াল বলেন, ‘শুরু থেকেই আমি বলে আসছি, আমাদের জোট মিত্রদের সঙ্গে আমরা প্রায় ১০০টি আসন জিতব। জনতার উৎসাহী প্রতিক্রিয়াই আমাদের এই আত্মবিশ্বাসের ভিত্তি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশকে সরকারের কাজকর্মের ওপর মানুষের আস্থা তৈরি হয়েছে।’ সনোয়াল বলেন, ‘ভোটাররা সামাজিক ন্যায়, জীবনমানের উন্নতি এবং উন্নয়নের ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন। মানুষ মনে করেন, আমরা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেছি, জীবনের মান উন্নত করেছি এবং উন্নয়নের ভিত্তি তৈরি করেছি। মোদীজির প্রতি মানুষের গভীর বিশ্বাস রয়েছে।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande