বিদ্যাসাগরের ছবি নিয়ে মনোনয়ন জমা, বন্দর কেন্দ্রে প্রার্থী রাকেশ সিংয়ের বার্তা
কলকাতা, ৯ এপ্রিল (হি. স.):- বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে বিশেষ বার্তা দিলেন রাকেশ সিং। বৃহস্পতিবার তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে এবং সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর মূর্তির ছবি কোলে করে মনোনয়নপত্র জমা দিতে
রাকেশ সিং


কলকাতা, ৯ এপ্রিল (হি. স.):- বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে বিশেষ বার্তা দিলেন রাকেশ সিং। বৃহস্পতিবার তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে এবং সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর মূর্তির ছবি কোলে করে মনোনয়নপত্র জমা দিতে আসেন।সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পরই বিজেপি তাঁকে বন্দর কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে। মনোনয়ন জমা দেওয়ার আগে রাকেশ সিং বলেন, কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সময় তিনি শহরে উপস্থিত ছিলেন না। তবুও সেই ঘটনার অভিযোগে তাঁকে গ্রেফতার হয়ে জেলে যেতে হয়। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।তিনি আরও জানান, সেই ঘটনার প্রতিবাদ এবং নিজের অবস্থান স্পষ্ট করতেই তিনি বিদ্যাসাগরের ছবি সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন। তাঁর কথায়, বিদ্যাসাগর বাঙালির গর্ব এবং সংস্কৃতির প্রতীক, তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।এদিন মনোনয়নকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় এবং রাজনৈতিক উত্তাপও চোখে পড়ে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande