
কুপওয়ারা, ৯ এপ্রিল (হি.স.) : কাশ্মীরের কুপওয়ারা জেলায় গাড়ি ও বাইকের সংঘর্ষে পথ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার জেলার টিক্কার এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম জিয়া আবরু ওয়াজা(১৮), তিনি জুরহামা ত্রেহগামের বাসিন্দা।
বৃহস্পতিবার জুরহামা থেকে কুপওয়ারা যাওয়ার পথে টিক্কার এলাকায় একটি গাড়ির সঙ্গে তার বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে যুবকটি গুরুতর ভাবে আহত হয়। ঘটনায় গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন