বাড়ি বাড়ি প্রচারে জোর তৃণমূলের, গোঘাটে বাড়ছে রাজনৈতিক তৎপরতা
আরামবাগ, ৯ এপ্রিল (হি.স.) :বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটের বেঙায় অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার জোরদার করা হয়েছে। অঞ্চল তৃণমূলের তত্ত্বাবধানে এবং অঞ্চল সভাপতি অমর পণ্ডিতের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা সাধারণ মানুষের দুয়ারে প
বাড়িতে বাড়িতে ভোট প্রচারে তৃণমূল কর্মীরা


আরামবাগ, ৯ এপ্রিল (হি.স.) :বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটের বেঙায় অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার জোরদার করা হয়েছে। অঞ্চল তৃণমূলের তত্ত্বাবধানে এবং অঞ্চল সভাপতি অমর পণ্ডিতের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে প্রচার চালাচ্ছেন। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও দাবিদাওয়াও শোনা হচ্ছে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব।অমর পণ্ডিতের দাবি, “মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলা এবং সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”প্রচারে অংশ নেওয়া কর্মীদের মতে, সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। অনেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরছেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষেই মত দিচ্ছেন।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে নেমেছে, আর তার মধ্যেই তৃণমূলের এই জনসংযোগ কর্মসূচি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande