কেরলমের ভোটারদের বিশেষ বার্তা মল্লিকার্জুন খাড়গের
নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): ভোটের দিন কেরলমের ভোটারদের বিশেষ বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যে সরকার কথা শোনে, মানুষের যত্ন নেয় এবং পরিষেবা দেয়, তাদের নির্বাচিত করার আর্জি জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃ
কেরলমের ভোটারদের বিশেষ বার্তা মল্লিকার্জুন খাড়গের


নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): ভোটের দিন কেরলমের ভোটারদের বিশেষ বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যে সরকার কথা শোনে, মানুষের যত্ন নেয় এবং পরিষেবা দেয়, তাদের নির্বাচিত করার আর্জি জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে কেরলমবাসীর উদ্দেশে তিনি লেখেন, “গত ১০ বছরে আপনারা (কেরলমে) বেকারত্ব, অর্থনৈতিক দুরাবস্থা এবং অস্থিরতার সাক্ষী থেকেছেন।”

একই সঙ্গে তাঁর সংযোজন, “বৈচিত্র্যের মধ্যে ঐক্য কেরলমের জোরের জায়গা। এই জোরের জায়গাকে বিভাজন আনবেন না।” মনে করা হচ্ছে, এই পোস্টের মাধ্যমে তিনি বাম এবং বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১০ বছর ধরে কেরলমে ক্ষমতায় আছে বামেরা। এ বার দক্ষিণ ভারতের এই রাজ্যে পরিবর্তন চাইছে কংগ্রেস। বিজেপিও জয় নিয়ে আশাবাদী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande