অসম বিস নির্বাচন : নদুয়ারের এক ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু পোলিং অফিসারের
তেজপুর (অসম), ৯ এপ্রিল (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত নদুয়ার বিধানসভা আসনের একটি ভোটকেন্দ্রে কর্তব্যরত জনৈক সেকেন্ড পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। জানা গেছে, ৬৯ নম্বর নদুয়ার বিধানসভা আসনের অন্তর্গত চতিয়ার দলাপানি এলাকায় ২৩০ নম্বর ভোটকেন্দ্রে আজ
নিহত_প্ৰতিনিধিত্বমূলক


তেজপুর (অসম), ৯ এপ্রিল (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত নদুয়ার বিধানসভা আসনের একটি ভোটকেন্দ্রে কর্তব্যরত জনৈক সেকেন্ড পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ৬৯ নম্বর নদুয়ার বিধানসভা আসনের অন্তর্গত চতিয়ার দলাপানি এলাকায় ২৩০ নম্বর ভোটকেন্দ্রে আজ (বৃহস্পতিবার) সকাল প্রায় ৭-টা ৩০ মিনিট নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সেকেন্ড পোলিং অফিসার দেবেন হরো। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল নিকটবর্তী হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রঙাপাড়ার সহকারী শিক্ষক দেবেন হরো।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande