ধর্মনগর বিস আসনের উপনির্বাচন, সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৩.৫০ শতাংশ
ধর্মনগর (ত্রিপুরা), ৯ এপ্রিল (হি.স.) : আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাতটা থেকে ৫৫টি ভোটকেন্দ্রে শুরু হয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল সাতটা (০৭:০০) থেকে ভোটগ্ৰহণ শুরু
ধর্মনগর বিস আসনের উপনির্বাচন


ধর্মনগর (ত্রিপুরা), ৯ এপ্রিল (হি.স.) : আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাতটা থেকে ৫৫টি ভোটকেন্দ্রে শুরু হয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল সাতটা (০৭:০০) থেকে ভোটগ্ৰহণ শুরু হওয়ার চার-ঘণ্টা পর ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটদান হয়েছে ৩৩.৫০ শতাংশ।

প্রসঙ্গত, বিজেপি বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে ধর্মনগর আসন শূন্য হয়ে যাওয়ায় অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande