ভোট দিলেন ভি নারায়ণস্বামী, পুদুচেরিতে ইন্ডি জোটের জয় নিয়ে আশাবাদী
পুদুচেরি, ৯ এপ্রিল (হি.স.): পুদুচেরির একটি সরকারি স্কুলে বৃহস্পতিবার সকালে ভোট দিলেন কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী। পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী ভিওসি সরকারি স্কুলের
ভোট দিলেন ভি নারায়ণস্বামী, পুদুচেরিতে ইন্ডি জোটের জয় নিয়ে আশাবাদী


পুদুচেরি, ৯ এপ্রিল (হি.স.): পুদুচেরির একটি সরকারি স্কুলে বৃহস্পতিবার সকালে ভোট দিলেন কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী। পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী ভিওসি সরকারি স্কুলের ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুদুচেরির জনগণ চায় ইন্ডি জোট ক্ষমতায় আসুক। আমি আত্মবিশ্বাসী যে ইন্ডি জোট এখানে সরকার গঠন করবে। আমি জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বিপুল সংখ্যায় এগিয়ে আসার অনুরোধ করছি। উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ৩০টি আসনে এদিন ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণকে ঘিরে কঠোর বন্দোবস্ত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande