
আম্বালাপুঝা, ৯ এপ্রিল (হি.স.): কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) ও সাংসদ কে সি বেণুগোপাল বৃহস্পতিবার সকালে কেরলম বিধানসভা নির্বাচনের জন্য নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এদিন সকালে আম্বালাপুঝার একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। পরে বেণুগোপাল বলেন, আমরা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হতে চলেছি। এই নির্বাচনে আমরা ১০০-র বেশি আসন পাব। মানুষ পরিবর্তন চায়। গত ১০ বছর ধরে পিনারাই বিজয়নকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে তারা তিতিবিরক্ত। এই নির্বাচনে জনগণের সামনে প্রশ্ন হলো, এই জনবিরোধী, অহংকারী মুখ্যমন্ত্রীকে আরও ৫ বছর থাকতে হবে কি না। তারা বলছে - মোটেই না। এই উত্তরই আমরা সব জায়গা থেকে শুনছি। আয়াপ্পার সোনা চুরি হয়ে গেছে। এই সরকার অপরাধী এবং মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
বেণুগোপাল আরও বলেন, বিজেপি কেরলম সম্পর্কে জানে না, তাই তারা এখানে টাকা বিলি করছে। গতকাল তাদের একজন প্রার্থী টাকা বিলি করার সময় ধরা পড়েছেন। এসব বিষয়ে নির্বাচন কমিশন নীরব। নির্বাচন কমিশন একজন নীরব দর্শক, সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট। নইলে আমরা গতকালই নির্বাচন কমিশনের কাছ থেকে ব্যবস্থা আশা করতে পারতাম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ