উত্তর প্রদেশে কমলা সতর্কতা, প্রবল ঝড়-বৃষ্টিতে ৪৩ জনের মৃত্যু
লখনউ, ১৪ মে (হি.স.): উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভাদোহি জেলায়। মারা গেছেন ১৫ জন। বহু আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে ১০ জন, ফতেহপুরে ৯ জন,
উত্তর প্রদেশে কমলা সতর্কতা, প্রবল ঝড়-বৃষ্টিতে ৪৩ জনের মৃত্যু


লখনউ, ১৪ মে (হি.স.): উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভাদোহি জেলায়। মারা গেছেন ১৫ জন। বহু আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে ১০ জন, ফতেহপুরে ৯ জন, বদায়ুঁতে ৫ জন এবং বরেলি জেলায় ৪ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের অনেকেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন। ধুলোঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ার কারণে মানুষ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের ফলে বহু জায়গায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

উত্তর প্রদেশে জারি রয়েছে কমলা সতর্কতা। বুধবারের প্রবল ঝড়বৃষ্টিতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছ ও ইলেকট্রিক পোস্ট। অনেক এলাকায় রাস্তার উপরে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ নেই বহু এলাকায়। রাজ্য়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা প্রয়াগরাজ, ফতেপুর ভাদোহি, বদায়ুঁ এবং শোনভদ্র। অনেক গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জেলার প্রশাসনের আধিকারিকরা ক্ষয়ক্ষতির খতিয়ান নিতে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande