ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দু'দিনের বৈঠক শুরু
নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): নতুন দিল্লিতে বৃহস্পতিবার ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দু''দিনের বৈঠক শুরু হয়েছে। বৈঠকের পৌরহিত্য করেন বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুল
ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দু'দিনের বৈঠক শুরু


নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): নতুন দিল্লিতে বৃহস্পতিবার ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দু'দিনের বৈঠক শুরু হয়েছে। বৈঠকের পৌরহিত্য করেন বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই তাঁরা দিল্লিতে এসে পৌছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন।

নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ব্রিকস বিদেশ মন্ত্রীদের বৈঠকে বিদেশ মন্ত্রীদের স্বাগত জানান ডঃ এস জয়শঙ্কর। পরে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনো এবং অন্যান্য বিদেশমন্ত্রী ও নেতারা একত্রে গ্রুপ ছবি তোলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande