এনডিএমএ ও এনডিআরএফ ভারতকে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছে : অমিত শাহ
গাজিয়াবাদ, ১৪ মে (হি.স.): এনডিএমএ ও এনডিআরএফ-এর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিগত ২০ বছরে এনডিএমএ এবং এনডিআরএফ দুর্যোগ ত্রাণ ক্ষেত্রে ভারতকে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের
অমিত শাহ


গাজিয়াবাদ, ১৪ মে (হি.স.): এনডিএমএ ও এনডিআরএফ-এর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিগত ২০ বছরে এনডিএমএ এবং এনডিআরএফ দুর্যোগ ত্রাণ ক্ষেত্রে ভারতকে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর রাষ্ট্রপতির কালার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অমিত শাহ বলেন, বিগত ২০ বছরে এনডিএমএ এবং এনডিআরএফ দুর্যোগ ত্রাণ ক্ষেত্রে ভারতকে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছে। এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয়, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার জন্য এটি বিশেষ গর্বের। এমন সবুজ শ্যামল ক্যাম্পাস আমি আর কোথাও দেখিনি। এই বর্ষার আগে ২০১৯ সাল থেকে সিএপিএফ জওয়ানরা ৭ কোটিরও বেশি গাছ লাগিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, সারাদেশে যেখানেই যান না কেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কর্মীরা ‘আপদা সেবা সদৈব সর্বদা’—এই মূলমন্ত্র নিয়ে কাজ করে চলেছেন। শুধু দেশজুড়েই নয়, সারা বিশ্বে আপনারা যেখানেই গেছেন, মানুষের ভালোবাসা ও বিশ্বাস দুটোই অর্জন করেছেন। দেশের কোথাও যখনই কোনও দুর্যোগ আসে, বা এমনকি যখন কোনও দুর্যোগের আশঙ্কা করা হয়, এনডিআরএফ কর্মীরা তাঁদের উর্দি পরে পৌঁছানোর মুহূর্তেই দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, এই দৃঢ় বিশ্বাসে যে এবার তাঁদের উদ্ধার করা হবে। আর মাত্র ২০ বছরের স্বল্প সময়ে, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় বা অন্য নানা ধরনের দুর্যোগের মধ্যেও, নিজেদের অসামান্য কর্মক্ষমতার মাধ্যমে এনডিআরএফ সারাদেশের ১৪০ কোটি মানুষের বিশ্বাস অর্জন করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande