৭০ শতাংশ কনভয়ের বহর কমাবেন অসমের রাজ্যপাল লক্ষণপ্রসাদ
গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : জ্বালানি সংরক্ষণের লক্ষ্যে তাঁর সরকারি কনভয়ের বহর ৭০ শতাংশ ছোট করবেন, ঘোষণা অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। লোক ভবন থেকে এক বিবৃতি জারি করে রাজ্যপালের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংকটের প্রেক্
Assam


গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : জ্বালানি সংরক্ষণের লক্ষ্যে তাঁর সরকারি কনভয়ের বহর ৭০ শতাংশ ছোট করবেন, ঘোষণা অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য।

লোক ভবন থেকে এক বিবৃতি জারি করে রাজ্যপালের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংকটের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানের সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অসমের রাজ্যপাল লোক ভবনে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমানোর উদ্যোগও নিয়েছেন, যা সম্পদ সংরক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ।

জানানো হয়েছে, টেকসই উন্নয়নের লক্ষ্যে চলমান পদক্ষেপ হিসেবে আগেই জ্বালানি ব্যবহারে ১০ শতাংশ হ্রাস কার্যকর করেছিলেন রাজ্যপাল।

রাজ্যপালের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনন্দিন জীবনের ছোট কিন্তু অর্থবহ পরিবর্তন জাতীয় সম্পদ সংরক্ষণ এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাজ্যপালের আশা, এই উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল ও পরিবেশবান্ধব অভ্যাস গ্রহণে উৎসাহিত করবে, যা দেশের বৃহত্তর স্বার্থে সহায়ক হবে।

লোক ভবন জানিয়েছে, এই পদক্ষেপটি টেকসই উন্নয়নের বৃহত্তর লক্ষ্য এবং কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande