মমতা আইনজীবী রূপে, ফের নজির গড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
কলকাতা, ১৪ মে (হি.স.): ফের নজির গড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় অত্যাচারের শিকার তৃণমূল কর্মীরা। সেই মামলা
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৪ মে (হি.স.): ফের নজির গড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় অত্যাচারের শিকার তৃণমূল কর্মীরা। সেই মামলায় সওয়াল-জবাবে অংশ নেবেন তিনি, এমনটাই জানা গিয়েছে।

নির্বাচন-পরবর্তী হিংসা সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল-জবাবে অংশ নিতে আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবেদনটি করেছেন তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্য বন্দ্যোপাধ্যায়। আশা করা হচ্ছে, তিনি মামলার কার্যপ্রণালীর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande