মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিস ও রেজিস্ট্রেশন নিয়ে তথ্য চাইল দিল্লি বার কাউন্সিল, সময়সীমা ১৬ মে
নয়াদিল্লি, ১৪ মে (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে এনরোলমেন্ট বা নাম নথিভুক্তিকরণ এবং তাঁর প্র্যাকটিস সংক্রান্ত বিশদ তথ্য জানতে চেয়ে পশ্চিমবঙ্গ স্টেট বার কাউন্সিলকে চিঠি পাঠাল দিল্লি বার কাউন্সিল। বৃহস্পতিবার কলক
চিঠি দিল্লি বার কাউন্সিলের


নয়াদিল্লি, ১৪ মে (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে এনরোলমেন্ট বা নাম নথিভুক্তিকরণ এবং তাঁর প্র্যাকটিস সংক্রান্ত বিশদ তথ্য জানতে চেয়ে পশ্চিমবঙ্গ স্টেট বার কাউন্সিলকে চিঠি পাঠাল দিল্লি বার কাউন্সিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাজিরার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। আগামী ১৬ মে, শনিবারের মধ্যে এই সংক্রান্ত সমস্ত তথ্য দিল্লি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।​দিল্লি বার কাউন্সিলের প্রধান সচিব শ্রীমন্ত সেন স্বাক্ষরিত দুই পাতার ওই চিঠিতে মোট ৯টি বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলো— মমতা বন্দ্যোপাধ্যায় কবে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন, তাঁর এনরোলমেন্ট নম্বর কত এবং তিনি বর্তমানে বা অতীতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেছেন কি না। চিঠিতে পরিষ্কার জানানো হয়েছে যে, এই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য অবিলম্বে দিল্লি বার কাউন্সিলের কাছে পাঠাতে হবে। রাজ্য বার কাউন্সিলের সেক্রেটারিকে উদ্দেশ্য করে লেখা এই চিঠি নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।​বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী পেশায় আইনজীবী হলেও তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে এই তথ্য তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিল্লি বার কাউন্সিলের তরফে দেওয়া সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত হওয়ায় স্টেট বার কাউন্সিল দ্রুত এই তথ্য জোগাড় করে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এখন দেখার, শনিবারের মধ্যে এই ৯ দফা প্রশ্নের কী উত্তর জমা পড়ে দিল্লির দফতরে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande