
চেন্নাই, ১৪ মে (হি.স.): রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগীদের মহার্ঘ ভাতা দুই শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। এর ফলে ওই রাজ্যে মহার্ঘ ভাতার হার ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হল। এই বৃদ্ধির ফলে রাজ্যের অতিরিক্ত ১ হাজার ২৩০ কোটি টাকা খরচ হবে। এই পদক্ষেপের ফলে রাজ্য জুড়ে অন্তত ১৬ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
তামিলনাড়ু সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকার সম্প্রতি তাদের কর্মীদের ডিএ ২ শতাংশ বাড়ানোর পর রাজ্য সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে এই ঘোষণা সাধারণ কর্মচারীদের জন্য স্বস্তি এনে দেবে বলে মনে করছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেনশনভোগী সংগঠন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ