
নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে যে ভারতের উপরেও যে ‘গভীর প্রভাব’ পড়েছে, তার মোকাবিলা করতে অতিমারি কালের মতো ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতি চালু করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা কার্যকর করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিল দিল্লির রেখা গুপ্তার সরকার। তারা ঠিক করেছে, সরকারি দফতরে সপ্তাহে দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ হবে। এছাড়া, সপ্তাহে এক দিন দিল্লির মন্ত্রী, সরকারি আধিকারিক এবং কর্মীদের মেট্রো রেলে যাতায়াত করতে বলা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, সপ্তাহের প্রথম কাজের দিন সোমবারকে ‘মেট্রো দিবস’ হিসাবে পালন করা হবে। সেই দিন মন্ত্রী, সরকারি আধিকারিক এবং সরকারি কর্মীরা মেট্রো রেলে চেপে অফিস পৌঁছবেন। আবার ফিরবেনও মেট্রো রেলে চেপে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই নিজের কনভয়ের বহর প্রায় ৬০ শতাংশ কমিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ বার তাঁর সরকার ‘আমার ভারত, আমার যোগদান’ নামে একটি অভিযানও শুরু করতে চলেছে। সেই অভিযানেরই অঙ্গ হিসেবে দিল্লিতে জ্বালানির ব্যবহার কমানোর কথা বলা হয়েছে। দিল্লির সরকার যে যে সিদ্ধান্ত নিয়েছে, তা শুক্রবার থেকেই কার্যকর হবে। আগামী ৬ মাস পেট্রল, ডিজেল বা বৈদ্যুতিক গাড়ি কেনাতেও নিষেধাজ্ঞা চাপিয়েছে দিল্লির সরকার। নিষেধাজ্ঞা রয়েছে বিদেশ ভ্রমণেও। দিল্লি সরকার জানিয়েছে, আগামী এক বছর কোনও মন্ত্রী বা সরকারি আধিকারিক বিদেশ যাত্রা করবেন না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ