
মুম্বই, ১৪ মে (হি.স.): জ্বালানি সাশ্রয়ে বাইক নিয়ে বিধান ভবন পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের আবেদন জানিয়েছেন, সেই আবেদনে সাড়া দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বৃহস্পতিবার বাইক চালিয়ে বিধান ভবন পৌঁছন। মহারাষ্ট্র তথা সমগ্র দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের আবেদন জানিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস।
বিধান ভবনে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রী বলেন, আমি বাইকে ভ্রমণ করছি। এটি করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী মোদীর আহ্বান একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যায়। আমরা আমাদের কনভয়ের গাড়ি ছোট করে ফেলেছি। আগামী ৬ মাস সরকার কোনও বড় অনুষ্ঠানের আয়োজন করবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ