মেয়ের বিয়ের খরচ বাঁচিয়ে দলের ফান্ডে টাকা দিলেন প্রাক্তন সাংসদ
আরামবাগ, ১৪ মে (হি.স.): আরামবাগে ব্যতিক্রমী নজির প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা শক্তি মোহন মালিকের। মেয়ের বিয়ের অনুষ্ঠানের খরচ কমিয়ে সেই অর্থ দলের তহবিলে দান করলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বুধবার রাতে মে
মেয়ের বিয়ের খরচ বাঁচিয়ে পার্টি ফান্ডে টাকা দিচ্ছেন শক্তি মোহন মালিক


আরামবাগ, ১৪ মে (হি.স.): আরামবাগে ব্যতিক্রমী নজির প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা শক্তি মোহন মালিকের। মেয়ের বিয়ের অনুষ্ঠানের খরচ কমিয়ে সেই অর্থ দলের তহবিলে দান করলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বুধবার রাতে মেয়ের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনেই শক্তি মোহন মালিক হুগলি জেলা পার্টি তহবিলে ২০ হাজার টাকা, গণশক্তির তহবিলে ২০ হাজার টাকা এবং সিপিআইএম আরামবাগ এরিয়া কমিটির হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। এদিন শিক্ষক তথা প্রাক্তন সাংসদ শক্তি মোহন মালিক বলেন, “আমরা পার্টি চালানোর জন্য মানুষের উপর জুলুমবাজি করি না। মানুষের সাহায্যেই আমাদের সর্বহারা পার্টি চলে। আমার এই ক্ষুদ্র চেষ্টা পার্টির হাতে তুলে দিলাম।” সিপিআইএম কর্মী-সমর্থকদের একাংশের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানে দলীয় আদর্শ ও রাজনৈতিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরায় শক্তি মোহন মালিককে অভিনন্দন জানান উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande