বিধায়ক হিসেবে শপথের আগে কালীঘাটে পুজো পুরশুড়ার বিধায়কের
আরামবাগ, ১৪ মে (হি.স.): বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগে কালীঘাট মন্দিরে মা কালীর পুজো দিলেন পুরশুড়া বিধানসভা কেন্দ্রের দ্বিতীয়বারের বিধায়ক বিধায়ক বিমান ঘোষ। বৃহস্পতিবার সকালে তিনি মন্দিরে পৌঁছে বিশেষ পুজো ও প্রার্থনায় অংশ নেন। এ প্রসঙ্গে
কালীঘাটে পুজো দিচ্ছেন বিমান ঘোষ


আরামবাগ, ১৪ মে (হি.স.): বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগে কালীঘাট মন্দিরে মা কালীর পুজো দিলেন পুরশুড়া বিধানসভা কেন্দ্রের দ্বিতীয়বারের বিধায়ক বিধায়ক বিমান ঘোষ। বৃহস্পতিবার সকালে তিনি মন্দিরে পৌঁছে বিশেষ পুজো ও প্রার্থনায় অংশ নেন। এ প্রসঙ্গে বিমান ঘোষ বলেন, “পুরশুড়াবাসীর মঙ্গল কামনা এবং প্রতিমুহূর্তে আমি যেন তাদের পাশে থাকতে পারি, সেই প্রার্থনাই করেছি মা কালীর কাছে।” বিধায়ক হিসেবে শপথ গ্রহণের আগে আধ্যাত্মিক ভাবেই নিজের নতুন দায়িত্ব পালনের সূচনা করতে চান তিনি। এদিন মন্দির চত্বরে উপস্থিত ছিলেন তার অনুগামী ও দলীয় কর্মীরাও। দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে বিমান ঘোষকে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande