তামিলনাড়ুকে শিল্প হাব গড়ার বার্তা, শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিজয়
চেন্নাই, ১৫ মে (হি.স.): তামিলনাড়ুকে দেশের অন্যতম বৃহৎ শিল্প ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বহুজাতিক অটোমোবাইল সংস্থা ও শিল্পমহলের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। শুক্রবার চেন্নাই সচিবালয়ে আয়োজিত এই বৈঠকে নতুন শিল্প
তামিলনাড়ুকে শিল্প হাব গড়ার বার্তা, শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিজয়


চেন্নাই, ১৫ মে (হি.স.): তামিলনাড়ুকে দেশের অন্যতম বৃহৎ শিল্প ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বহুজাতিক অটোমোবাইল সংস্থা ও শিল্পমহলের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। শুক্রবার চেন্নাই সচিবালয়ে আয়োজিত এই বৈঠকে নতুন শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএমডব্লিউ ও টিভিএস মোটর কোম্পানির শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলাদা করে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে চলমান বিনিয়োগ প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য নতুন বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী বিজয় জানান, শিল্পক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ তামিলনাড়ু সরকার। তিনি বলেন, “তামিলনাড়ুকে দেশের সবচেয়ে বড় শিল্প ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।” শিল্প স্থাপনের প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার নির্দেশও দেন তিনি, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা দ্রুত অনুমোদন পান।

বৈঠকে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর একাধিক শীর্ষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। শিল্পোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগ প্রসার ও নীতিগত সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

শিল্পমহলের প্রতিনিধিরা তামিলনাড়ুর শিল্পবান্ধব নীতির প্রশংসা করে জানান, উন্নত পরিকাঠামো, বন্দর সুবিধা ও দক্ষ মানবসম্পদের কারণে রাজ্যটি দেশের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande