দুই সন্তান হারানো পরিবারের পাশে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার
হুগলি , ১৫ মে (হি.স.): গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের সেকাটি এলাকায় নদীর জলে স্নান করতে গিয়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশ
শোকার্ত পরিবারের পথে বিধায়ক প্রশান্ত দিগার


হুগলি , ১৫ মে (হি.স.): গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের সেকাটি এলাকায় নদীর জলে স্নান করতে গিয়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন গোঘাটের নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। বিধানসভায় শপথ গ্রহণের পরই তিনি সেকাটি গ্রামে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।

শুক্রবার বিধায়ক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। পরিবারটি যাতে এই কঠিন পরিস্থিতিতে একা না পড়ে, সে বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মীদেরও নিয়মিতভাবে পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধায়কের উপস্থিতিতে কিছুটা হলেও মানসিকভাবে শক্তি পেয়েছে শোকাহত পরিবার। পুরো এলাকায় এখনও শোকের আবহ বিরাজ করছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande