নয়ডায় পুলিশের বড় সাফল্য, দুই দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার ১৮টি মোবাইল-সহ বিপুল সামগ্রী
নয়ডা , ১৫ই মে ( হি.স.) : উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১৪২ থানার পুলিশের তৎপরতায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, একটি ট্যাবলেট এবং একটি বৈদ্যুতিক স্কুটার উদ্ধার ক
নয়ডায় পুলিশের বড় সাফল্য, দুই দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার ১৮টি মোবাইল-সহ বিপুল সামগ্রী


নয়ডা , ১৫ই মে ( হি.স.) : উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১৪২ থানার পুলিশের তৎপরতায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, একটি ট্যাবলেট এবং একটি বৈদ্যুতিক স্কুটার উদ্ধার করা হয়েছে।

ধৃতদের মধ্যে একজন মহেন্দ্র (২৭), সেক্টর ১৪২ থানার অন্তর্গত নাগলি ওয়াজিদপুর গ্রামের বাসিন্দা। অন্যজন জুনাইদ ওরফে বিট্টু (২২), বিহারের সাহারসা জেলার বাসিন্দা হলেও বর্তমানে নাগলি বাজিতপুর গ্রামে থাকত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সেক্টর ১৪২ থানা এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়। তবে এ ঘটনায় আরও একজন দুষ্কৃতী এখনও পলাতক রয়েছে।

জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। পলাতক অভিযুক্তকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande