বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পরিদর্শনে বিধায়ক ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখলেন
কলকাতা, ১৬ মে (হি. স.):-বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এলেন বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। শনিবার হাসপাতাল পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সুপারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে আলোচন
বেহালা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন


কলকাতা, ১৬ মে (হি. স.):-বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এলেন বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। শনিবার হাসপাতাল পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সুপারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা, রেফার সংক্রান্ত সমস্যা, চিকিৎসকের সংখ্যা এবং পরিকাঠামোর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ নেন বিধায়ক। পাশাপাশি হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবার অবস্থাও তিনি পর্যালোচনা করেন। কতগুলি অ্যাম্বুলেন্স বর্তমানে পরিষেবা দিচ্ছে, জরুরি পরিস্থিতিতে সেগুলি কত দ্রুত কাজে লাগানো হচ্ছে এবং পরিষেবায় কোনও ঘাটতি রয়েছে কি না, সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।বিধায়ক হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন এবং রোগীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার উপর জোর দেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি সাধারণ রোগীদের সমস্যার কথাও শোনেন তিনি।ইন্দ্রনীল খাঁ জানান, এলাকার মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবরকম উদ্যোগ নেওয়া হবে এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande