ফলহারিণী কালীপুজোয় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বিধায়ক স্বপন দাশগুপ্ত
​কলকাতা, ১৬ মে (হি. স.): শ্রীশ্রী ফলহারিণী কালীপুজোর পুণ্য তিথিতে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক স্বপন দাশগুপ্ত। শনিবার এই বিশেষ তিথি উপলক্ষে নিজের অফিসিয়াল ফেসবুক পে
কালীঘাট মন্দিরে ফলহারিণী কালীপুজোতে বিধায়ক


​কলকাতা, ১৬ মে (হি. স.): শ্রীশ্রী ফলহারিণী কালীপুজোর পুণ্য তিথিতে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক স্বপন দাশগুপ্ত। শনিবার এই বিশেষ তিথি উপলক্ষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি মায়ের চরণে প্রার্থনা জানান।

​সোশ্যাল মিডিয়ায় দেবী আরাধনার মন্ত্র উল্লেখ করে বিধায়ক লেখেন, ওঁ কালী কালী মহাকালী কালিকে পরমেশ্বরী সর্বানন্দকরী দেবী নারায়ণী নমোস্তুতে। শ্রীশ্রী ফলহারিণী কালী পূজোর পবিত্র তিথিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। মা কালীর আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। জয় মা কালী।

​সনাতন ধর্মে ফলহারিণী কালীপুজোর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। শাস্ত্র মতে, এখানে 'ফল' শব্দের অর্থ হলো মানুষের কর্মফল বা পরিণাম। মনে করা হয়, ভক্তদের জীবনের সমস্ত পাপ এবং অশুভ কর্মফল হরণ করে তাঁদের মোক্ষ প্রদান করেন বলেই দেবীর নাম 'ফলহারিণী'। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে আয়োজিত এই বিশেষ পুজোয় মাকে নানা ধরনের মরশুমি ফল নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত হয়। এই পুণ্য লগ্নে বিধায়কের এমন পোস্ট স্বাভাবিকভাবেই ভক্ত ও অনুগামীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande