দিল্লির আদালতে হাজিরা রবার্টের, পরবর্তী শুনানি ১০ জুলাই
নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): শিকোহপুর জমি লেনদেন সংক্রান্ত পিএমএলএ মামলায় শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন সোনিয়া গান্ধীর জামাই তথা ব্যবসায়ী রবার্ট ভডরা। রবার্ট এদিন সশীরের আদালতে হাজিরা দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সব কি
দিল্লির আদালতে হাজিরা রবার্টের, পরবর্তী শুনানি ১০ জুলাই


নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): শিকোহপুর জমি লেনদেন সংক্রান্ত পিএমএলএ মামলায় শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন সোনিয়া গান্ধীর জামাই তথা ব্যবসায়ী রবার্ট ভডরা। রবার্ট এদিন সশীরের আদালতে হাজিরা দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সব কিছু ঠিক আছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ জুলাই।

রবার্ট এদিন বলেন, আমি এই দেশের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখি। আমি জানি, ইডি সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এবং সরকারের নির্দেশেই ইডি কাজ চালিয়ে যাবে। সুতরাং, এটা ইডির দিক থেকে ন্যায্য নয়। কিন্তু আমি দেশের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখি। আমি এখানেই আছি, আমার লুকানোর কিছু নেই। তাই, আমি সবসময় এখানেই থাকব এবং সমস্ত প্রশ্নের উত্তর দেব। যত আনুষ্ঠানিকতা আছে, আমি সেগুলো সম্পন্ন করব। সুতরাং, সবকিছু ঠিক আছে। যদি আমরা নির্বাচনে জিতি, যদি আমরা ভালো কাজ করি এবং তারপরেও মানুষ আমার পরিবারকে চায়, তাহলে স্বাভাবিকভাবেই আমাকে এর মোকাবিলা করতে হবে। আমার এটা মোকাবেলা করার ক্ষমতা আছে। আমি নির্ভীক এবং আমার লুকানোর কিছু নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande