লেভানদোভস্কির বিদায় ম্যাচে জয় পেল বার্সিলোনা
বার্সিলোনা, ১৮ মে (হি.স.): কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচে ৩-১ গোলে জিতেছে বার্সিলোনা রয়াল বেতিসকে হারিয়ে। তাদের গোলদাতা জোয়াও কান্সেলো ও রাফিনিয়া। তিন ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের পর গত রাউন্ডে আলাভেসের মাঠে ১-০ গোলে হে
লেভানদোভস্কির বিদায় ম্যাচে জয় পেল বার্সিলোনা


বার্সিলোনা, ১৮ মে (হি.স.): কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচে ৩-১ গোলে জিতেছে বার্সিলোনা রয়াল বেতিসকে হারিয়ে। তাদের গোলদাতা জোয়াও কান্সেলো ও রাফিনিয়া। তিন ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের পর গত রাউন্ডে আলাভেসের মাঠে ১-০ গোলে হেরেছিল কাতালান দলটি। আর এই মরসুমে লা লিগায় ঘরের মাঠে ১৯ ম্যাচ খেলে সবকটিতেই জিতল বার্সিলোনা।

৩৭ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট হলো ৯৪। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বেতিস। ম্যাচ শেষে সবকিছুর কেন্দ্রে ছিলেন লেভানদোভস্কি। কারণ এটি ছিল তার বার্সিলোনা থেকে বিদায় ম্যাচ। হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন তিনি। তাকে শূন্যে ছোড়েন সতীর্থরা।

তার হাতে বিশেষ স্বারক তুলে দেন বার্সিলোনা সভাপতি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande