
জুরিখ, ১৯ মে(হি.স.): সোমবার ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য জুয়া শিল্পের আরও একজন পৃষ্ঠপোষক যুক্ত করেছে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকা জুড়ে একটি আঞ্চলিক চুক্তিতে স্বাক্ষর করেছে গ্রিস-ভিত্তিক বেটিং ব্র্যান্ড বেতানো।
চার বছর আগে বেটানো বিশ্বকাপের সর্বপ্রথম বেটিং স্পনসর হয়েছিল, যখন এর মূল সংস্থা কাইজেন গেমিং কাতারে অনুষ্ঠিত ২০২২ আসরের জন্য শুধুমাত্র ইউরোপের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।
১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে অনুষ্ঠিতব্য ১০৪ ম্যাচের টুর্নামেন্টকে অন্তর্ভুক্তকারী নতুন চুক্তিটির মূল্য উল্লেখ করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি