বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না স্পেনের লামিন ইয়ামাল
বার্সিলোনা, ১৯মে(হি.স.): হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফরোয়ার্ড লামিন ইয়ামালের আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে খেলার সম্ভাবনা নেই বলে সোমবার দ্য অ্যাথলেটিক জানিয়েছে। ২২ এপ্রিল বার্সিলোনার হয়ে একটি ম্যা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না স্পেনের লামিন ইয়ামাল


বার্সিলোনা, ১৯মে(হি.স.): হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফরোয়ার্ড লামিন ইয়ামালের আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে খেলার সম্ভাবনা নেই বলে সোমবার দ্য অ্যাথলেটিক জানিয়েছে।

২২ এপ্রিল বার্সিলোনার হয়ে একটি ম্যাচে ইয়ামালের বাম হ্যামস্ট্রিং ছিঁড়ে যায় এবং তিনি তার ক্লাব দলের মরসুমের বাকি অংশের জন্য ছিটকে যান। সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টি কিক থেকে গোল করার সময় এই চোটটি লাগে।

তাছাড়া ইয়ামালের ২১ জুন আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে স্পেনের গ্রুপ 'এইচ'-এর দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়েও সংশয় রয়েছে।

গ্রুপ এইচ-এর তৃতীয় ও শেষ ম্যাচটি স্পেন আগামী ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় উরুগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande