
নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): হকি ইন্ডিয়া আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত পার্থ-এ অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া সফরের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে সোমবার। চার ম্যাচের এই সফরটি পার্থ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং এটি ভারতীয় দলকে ১৫ থেকে ২১ জুন অকল্যান্ডে অনুষ্ঠিতব্য এফআইএইচ হকি উইমেন্স নেশনস কাপ ২০২৫-২৬-এর জন্য প্রস্তুত করবে।
চলতি বছরের শুরুতে আর্জেন্টিনায় চার ম্যাচের সিরিজে দুটি জয় নিয়ে শক্তিশালী পারফরম্যান্সের পর ভারত এই সফরে নামছে। আসন্ন সফরে দলকে নেতৃত্ব দেবেন সালিমা টেটে । দলে সবিতা, সুশীলা চানু পুখরামবাম, লালরেমসিয়ামি এবং নবনীত কৌরের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন।
২০২৬ সালের অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল:
গোলরক্ষক: সবিতা, বিচু দেবী খারিবাম
ডিফেন্ডার: নিক্কি প্রধান, ঈশিকা চৌধুরী, সুশীলা চানু পুখরাম্বাম, লালথান্টলুয়াঙ্গি, জ্যোতি, শিল্পী দাবাস
মিডফিল্ডার: সালিমা তেতে, লালরেমসিয়ামি, নেহা, সাক্ষী রানা, সুনেলিতা টপ্পো, দীপিকা সোরেং, সোনম
ফরোয়ার্ড: নবনীত কৌর, বলজিৎ কৌর, দীপিকা, আন্নু, ঈশিকা, হিনা বানো, রুতুজা দাদাসো পিসাল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি