টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতরান সংগ্রাহক হলেন মুশফিক রহিম
সিলেট, ১৮ মে (হি.স.): টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ শতরানের সংগ্রাহক হলেন মুশফিক রহিম। এতদিন মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৩টি শতরান করেছিলেন মুশি। সোমবার পাকিস্তানের বিপক্ষে ১৪–তম শতরান করে এককভাবে সর্বোচ্চ শতরানের মালিক হলেন মুশফিক।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শত রানের মালিক হলেন মুসফিক  রহিম

সিলেট, ১৮ মে (হি.স.): টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ শতরানের সংগ্রাহক হলেন মুশফিক রহিম। এতদিন মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৩টি শতরান করেছিলেন মুশি। সোমবার পাকিস্তানের বিপক্ষে ১৪–তম শতরান করে এককভাবে সর্বোচ্চ শতরানের মালিক হলেন মুশফিক।

সোমবার সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টেস্টে ১৪তম শতরান করেন মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটসম্যান অপরাজিত আছেন ১০৪ রানে।

এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিক রহিম গড়লেন আরেকটি অনন্য রেকর্ড। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আর কোনও ক্রিকেটারের নেই ১৬ হাজার রানের রেকর্ড।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

 rajesh pande