
নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): রাজধানী দিল্লিতে ফের চলন্ত গাড়িতে আগুন। মঙ্গলবার দিল্লির মেহরৌলি-বাদারপুর রোডে একটি গাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই গাড়িটি দাউদাউ করে জ্বলে ওঠে। দমকল পৌঁছনোর আগেই গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লির মেহরৌলি-বাদারপুর (এমবি) রোডের লাডো সরাইয়ের কাছে।
গাড়িটির ভেতরে থাকা দুজন সময়মতো গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। আর তাই অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। এই ঘটনার জেরে বেশ কিছু সময় ওই রাস্তায় যানবাহন চলাচল প্রভাবিত হয়। পরে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, এর আগে সোমবারও দিল্লিতে একটি গাড়িতে আগুন ধরে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ