জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের ২৬-তম বৈঠকের পৌরহিত্য অমিত শাহের
জগদলপুর, ১৯ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার ছত্তিশগড়ের জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের ২৬-তম বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকে আন্তঃরাজ্য সহযোগিতা বৃদ্ধি এবং পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, নগর উন্নয়ন ও সমবায়ে
জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের ২৬-তম বৈঠকের পৌরহিত্য অমিত শাহের


জগদলপুর, ১৯ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার ছত্তিশগড়ের জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের ২৬-তম বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকে আন্তঃরাজ্য সহযোগিতা বৃদ্ধি এবং পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, নগর উন্নয়ন ও সমবায়ের মতো বিভিন্ন আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্র দেশের মুখ্যমন্ত্রীরা, এই রাজ্যগুলির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক তপন ডেকা বৈঠকে অংশ নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande