মিজোরামে উদ্ধার প্রায় ১৯ কোটি টাকার মেথামফেটামিন, গ্রেফতার মণিপুরের দুই বাসিন্দা
আইজল, ১৯ মে (হি.স.) : মিজোরামের সাইতুয়াল জেলায় প্রায় ১৯.২১ কোটি টাকার নিষিদ্ধ-মাদক মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করেছে রাজ্য পুলিশ। মাদক পাচারের অভিযোগে যথাক্রমে মণিপুরের চান্দেল জেলার মোরে এলাকার বাসিন্দা টি অনখোথাং হাওকিপ (৩৩) এবং চূড়াচাঁদপুর
মেথামফেটামিন_প্রতিনিধিত্বমূলক চিত্র


আইজল, ১৯ মে (হি.স.) : মিজোরামের সাইতুয়াল জেলায় প্রায় ১৯.২১ কোটি টাকার নিষিদ্ধ-মাদক মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করেছে রাজ্য পুলিশ। মাদক পাচারের অভিযোগে যথাক্রমে মণিপুরের চান্দেল জেলার মোরে এলাকার বাসিন্দা টি অনখোথাং হাওকিপ (৩৩) এবং চূড়াচাঁদপুর জেলার জোলজাম এলাকার বাসিন্দা ম্যাথিউ (৪৬)-কে পুলিশ গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মণিপুর থেকে আইজলের দিকে আগত একটি সাদা গাড়িকে আটক করা হয়। গাড়িতে তালাশি চালিয়ে ২৪.০১৬ কেজি ওজনের ২ লক্ষ ২ হাজারটি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ১৯ কোটি টাকা হবে।

পুলিশের আধিকারিক সূত্রটি জানিয়েছে, সাধারণত ‘ক্র্যাজি ড্রাগ’ নামে পরিচিত মেথামফেটামিন ট্যাবলেটগুলি কালো পলিথিনে প্যাকেটবন্দি অবস্থায় গাড়িতে বিশেষভাবে তৈরি গোপন খোপে লুকিয়ে রাখা হয়েছিল। অতিরিক্ত চাকার নিচের অংশ এবং মাডগার্ডের পাশে ফাঁকা জায়গায় এগুলি গোপন করা হয়েছিল, জানিয়েছে পুলিশের সূত্র।

এ ঘটনায় এনডিপিএস আইনের ২২(সি), ২৫ এবং ২৯ ধারা সহ প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের উৎস ও সম্ভাব্য গন্তব্যের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande