মেট্রোর সামনে ঝাঁপ, ফের ব্যাহত পরিষেবা
কলকাতা, ১৯ মে (হি.স.): মাস্টারদা সূর্য সেন স্টেশনে দমদমমুখী মেট্রোর আপ লাইনে মঙ্গলবার আত্মহত্যার ঘটনায় মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। এ দিন সন্ধ্যা ৬টার পরে এক যাত্রী স্টেশনে ট্রেন ঢোকার সময়ে আচমকা ঝাঁপ দেন বলে খবর। দ্রুত ওই যাত্রীকে উদ্ধারের চেষ্টা
মেট্রোর সামনে ঝাঁপ, ফের ব্যাহত পরিষেবা


কলকাতা, ১৯ মে (হি.স.): মাস্টারদা সূর্য সেন স্টেশনে দমদমমুখী মেট্রোর আপ লাইনে মঙ্গলবার আত্মহত্যার ঘটনায় মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। এ দিন সন্ধ্যা ৬টার পরে এক যাত্রী স্টেশনে ট্রেন ঢোকার সময়ে আচমকা ঝাঁপ দেন বলে খবর। দ্রুত ওই যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলে। এই ঘটনার জেরে মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে সীমিত পথে মেট্রো চলে বেশ কিছুক্ষণ।

উল্লেখ্য, এর আগে সোমবার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। ওই ঘটনার পরে ফের মঙ্গলবার মাস্টারদা সূর্য সেন স্টেশনে এমন ঘটনা ঘটলো। প্রসঙ্গত, কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায়ই আত্মঘাতী হওয়া ও আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বার বার তার জন্য মেট্রো পরিষেবা ব্যাহত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande