রাজস্থানে দুই বোনকে ধর্ষণ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় এসইউসিআই-এর বিক্ষোভ
কলকাতা, ১৯ মে (হি. স.) : রাজস্থানে দুই বোনকে গণধর্ষণ ও কেন্দ্রের বিজেপি সরকারের আমলে লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল এসইউসিআই (কমিউনিস্ট)। রাজ্য জুড়েই দলটির পক্ষ থেকে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ও ''ধিক্কার দিবস'' পালন ক
এস ইউ সি আই (কমিউনিস্ট), রাজপথে মিছিল


কলকাতা, ১৯ মে (হি. স.) : রাজস্থানে দুই বোনকে গণধর্ষণ ও কেন্দ্রের বিজেপি সরকারের আমলে লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল এসইউসিআই (কমিউনিস্ট)। রাজ্য জুড়েই দলটির পক্ষ থেকে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ও 'ধিক্কার দিবস' পালন করা হয়।

​দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন রাজ্যের বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল, যেখানে সাধারণ মানুষের ভালো সাড়া মিলেছে। কলকাতায় মূল কর্মসূচিটি শুরু হয় বিকেল সাড়ে চারটে নাগাদ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তিন শতাধিক কর্মী-সমর্থককে নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ধর্মতলা হয়ে এসপ্ল্যানেডের লেনিন মূর্তির পাদদেশে এসে শেষ হয় এবং সেখানেই একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

​এদিনের সভা থেকে রাজস্থানের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে অভিযুক্তদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই সঙ্গে দেশজুড়ে নারী নির্যাতন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পেট্রোল-ডিজেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি তোলে দলটি। মঙ্গলবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নভেন্দু পাল-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande