বীরভূমের জয়পুরে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ১০
মহম্মদবাজার, ১৯ মে ( হি. স.) : ফের পথ দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস। বালি বা পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন কমপক্ষে ১০ জন যাত্রী। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার অন্তর্গত সিউড়ি-রামপুরহাট ৬০ ন
বীরভূমের জয়পুরে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ১০


মহম্মদবাজার, ১৯ মে ( হি. স.) : ফের পথ দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস। বালি বা পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন কমপক্ষে ১০ জন যাত্রী। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার অন্তর্গত সিউড়ি-রামপুরহাট ৬০ নম্বর জাতীয় সড়কের সেওড়াকুড়ি জয়পুর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে যাত্রিবাহী বাসটি রামপুরহাট থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক অর্থাৎ সিউড়ির দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বাসটিতে এসে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রাথমিক উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহম্মদবাজার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত বেশ গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande