দুর্গাপুরে জলাশয়ে স্নান করতে নেমে মৃত্যু কিশোরের
দুর্গাপুর, ১৯ মে (হি. স.): ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে জলাশয়ে স্নান করতে নেমে মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে দুর্গাপুরের বসুন্ধরা পার্ক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সন্দীপ গরাই (১৫)। সে দুর্গাপুরের ৫৪ ফুট এ
দুর্গাপুরে জলাশয়ে স্নান করতে নেমে মৃত্যু কিশোরের


দুর্গাপুর, ১৯ মে (হি. স.): ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে জলাশয়ে স্নান করতে নেমে মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে দুর্গাপুরের বসুন্ধরা পার্ক এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সন্দীপ গরাই (১৫)। সে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার বাসিন্দা। এদিন দুপুরে নিজের ভাইয়ের সঙ্গে বসুন্ধরা পার্কের জলাশয়ে স্নান করতে নামে সে। সেই সময় আচমকাই জলাশয়ের গভীরে গিয়ে তলিয়ে যায় সন্দীপ।

ঘটনাটি নজরে আসতেই আশপাশের মানুষজন ছুটে এসে উদ্ধার করেন কিশোরকে। দ্রুত তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande